শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
জাতীয়

প্রধানমন্ত্রীর কাছে ৩ পণ্যের জিআই সনদ হস্তান্তর

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
প্রধানমন্ত্রীর কাছে ৩ পণ্যের জিআই সনদ হস্তান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৩ পণ্যের জিআই সার্টিফিকেট হস্তান্তর করছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবি: সংগৃহীত।

সম্ভাবনাময় পণ্যকে গুরুত্ব দিয়ে জিআই হিসেবে তালিকাভুক্ত ও আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠকের শুরুতে টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লার জিআই সনদ ও প্রকাশিত জার্নালের কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিল্পমন্ত্রী।

সম্প্রতি ভারত সরকার টাঙ্গাইল শাড়ি নিজেদের দাবি করে ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) সনদ নেয়। এ নিয়ে দুই বাংলায় আলোচনা সমালোচনা চলছে।

এমন আলোচনার পালে নতুন করে হাওয়া লাগিয়ে গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্টস, ডিজাইন এবং ট্রেডমার্ক বিভাগ টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের গর্ব জানিয়ে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে একটি জার্নাল প্রকাশ করে।

বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, দেশে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে পারে এমন সকল পণ্য নিয়ে গুরুত্বের সঙ্গে মন্ত্রণালয়গুলোকে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, স্থানীয় সরকার সংশোধন আইন ২০২৪ এবং গ্রাম আদালত সংশোধন আইন ২০২৪–এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

উল্লেখ্য, মন্ত্রিসভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের কবিতার বই “পিতারই প্রতিচ্ছবি“র মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

 

এসএ/দীপ্ত নিউজ