শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

প্রথমবার সিনেমার গানে অনিমেষ রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রথমবার সিনেমার গানে অনিমেষ রায়

কোক স্টুডিও বাংলার গান গেয়ে সাড়া ফেলে দিয়েছেন সঙ্গীতশিল্পী অনিমেষ রায়। ‘নাসেক নাসেক’ গানের তালে গতবছরজুড়ে শ্রোতাদের মাতিয়ে রাখেন তিনি।

এবার প্লেব্যাকে অভিষেক হতে যাচ্ছে তার। সোহেল রানা বয়াতির নির্মানাধীন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’-এর গানে কণ্ঠ দিয়েছেন অনিমেষ। ‘সোনার মন’ শিরোনামের গানটির কথা লিখেছেন সুজন হাজং, সুর ও সংগীতায়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরী।

এ প্রসঙ্গে অনিমেষ রয় বলেন, ‘আমি ভাগ্যবান জীবনের প্রথম চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি, শ্রদ্ধেয় ইমন ভাইয়ের সংগীত পরিচালনায়। আসলে এই অনূভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়! গীতিকবি সুজন দাদা ও পরিচালক বয়াতি ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ।’

সোহেল রানা বয়াতির নির্মানাধীন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’-এর গানে কণ্ঠ দিয়েছেন অনিমেষ

ইমন চোধুরী বলেন, ‘নয়া মানুষ চলচ্চিত্রটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উপর নির্মিত হচ্ছে। চরাঞ্চলের মানুষের জীবনের সঙ্গে যে সুর জড়িয়ে আছে সেই আবহ ধরেই গানটির আয়োজন করেছি।’

পরিচালক বয়াতি বলেন, ‘অনিমেষ রয় ও সুজন হাজং এর সাথে গানটি নিয়ে ৩ বছর আগে থেকে পরিকল্পনা করা হচ্ছে। ইমন চৌধুরী আমাদের গর্ব, তার সাথে কাজ করতে পারা আনন্দের।’

নির্মাতা জানান, গত বছরের অক্টোবরে চলচ্চিত্রটির ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। সুপার সাইক্লোন সিত্রাং-এর তাণ্ডবের কারণে ৩০ ভাগ কাজ আটকে যায়। খুব শিগগিরই আমরা বাকি শুটিং হবে।

আ. মা. ম. হাসানুজ্জামান এর বেদনার বালুচর গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে চলচ্চিত্রটিতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহাসহ অনেকে।