শিরোনাম
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা ৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণের নীতিমালা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণের নীতিমালা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে যে সকল প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে সেগুলো সংরক্ষণের নীতিমালা ঠিক করা হচ্ছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে মুন্সিগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ইদ্রাকপুর কেল্লা পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশর প্রত্নতাত্ত্বিক স্থাপনা অনেক সমৃদ্ধ। এগুলো সংরক্ষণের প্রয়োজনীয়তা খতিয়ে দেখা হচ্ছে। সংরক্ষণের নীতিমালা ঠিক করা হচ্ছে। এসব স্থাপনা না দেখলে সঠিক নীতিমালা ঠিক করা যাবে না। প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণে আমাদের নজর দেওয়ার সময় এসেছে।

উপদেষ্টা বলেন, মুন্সিগঞ্জে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। জেলার ইদ্রাকপুর কেল্লা, ঢাকার লালবাগ কেল্লা এবং নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এবং সোনাকান্দা দুর্গ রয়েছে। এসব কেল্লাকে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে।

ড. আসিফ বলেন, যে সকল জায়গা বেদখল হয়ে আছে সেগুলোর বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে। উপদেষ্টা রামপালে বাবা আদম মসজিদ, বজ্রযোগিনীতে অতীশ দীপঙ্কর পণ্ডিত ভিটা, হরিশচন্দ্রের দীঘি ও শ্রীনগরে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন।

আল/ দীপ্ত সংবাদ