শিরোনাম
সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রতি মুহূর্তেই রূপ পরিবর্তন করছে মোখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রতি মুহূর্তেই রূপ পরিবর্তন করছে মোখা

প্রবল শক্তি নিয়ে উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। প্রতি মুহূর্তেই রূপ পরিবর্তন করছে। রবিবার (১৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে আঘাত হানতে পারে কক্সবাজারে। এখন পর্যন্ত অতি প্রবল ঘূর্ণিঝড়ের চরিত্র বজায় রেখে উপকূলের দিকে এগিয়ে আসছে।

তবে ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনে পরিণত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে, প্রবল শক্তিমত্তা নিয়ে উপকূলে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা যেকোনো সময় ধারণ করতে পারে আরও বিধ্বংসী রূপ।

শনিবার (১৩ মে) রাত আড়াইটায় আবহাওয়া অধিদফতরের ব্রিফিংয়ে এ তথ্য অনুযায়ী মোখার প্রভাবে সব থেকে ঝুঁকিতে সেন্টমার্টিন দ্বীপ, কক্সবাজার, টেকনাফ ও উখিয়া। কক্সবাজার উপকূল ও চট্টগ্রামে ৮ থেকে ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাসসহ রয়েছে পাহাড় ধসের শঙ্কা।

মোখার প্রভাব পড়বে পুরো চট্টগ্রাম ও বরিশাল উপকূলেও। মহাশক্তিধর এ ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার সমুদ্রবন্দরকে আনা হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায়। এছাড়া উপকূলীয় আরো ১১টি জেলায় থাকছে ৮ নম্বর মহাবিপদ সংকেত।

এদিকে, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা সমুদ্রবন্দরের জন্য বজায় থাকছে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকত।

এরই মধ্যে বেশকিছু সংবাদমাধ্যম আর সামাজিক যোগাযোগমাধ্যম মোখাকে সুপার সাইক্লোনে পরিণত হওয়ার কথা জানায়, যা নিয়ে তৈরি হয় নতুন আতঙ্ক। শনিবার রাত আড়াইটায় সর্বশেষ ব্রিফিং–এ আবহাওয়া অধিদফতর থেকে স্পষ্ট জানানো হয়, মোখা গতি বাড়িয়ে বর্তমানে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে।

আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, ঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের ঝুঁকি রয়েছে। এছাড়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপর ও ভোলাসহ উপকূলীয় ১০ জেলায় ৫ থেকে ৭ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। রয়েছে পাহাড়ধসের ঝুঁকিও।

আফ/দীপ্ত সংবাদ