শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
পরিবেশ

প্রকৃতির পালাবদলে আগমন ঘটল ঋতুকন্যা হেমন্তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রকৃতির পালাবদলে আগমন ঘটল ঋতুকন্যা হেমন্তের

 

কার্তিকের পর অগ্রহায়ণ–এই দুই মাস মিলে বাংলায় চিরায়ত হেমন্ত। তাই প্রকৃতিতেও শুরু হয়েছে ঋতুর পালাবদল। রাতের ফোঁটা ফোঁটা শিশির জমে থাকে ধানের শীষে। গাছ থেকে দু–চারটি পাতাও ঝর পড়ে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে এরই মধ্যে মিলছে এমন আমেজ।

আবারও ফিরে এলো কার্তিকের ভোর। সোনালী আভার মিষ্টি রোদেলা সকাল। শরৎ গেছে, প্রকৃতিতে তাই শুরু হয়েছে হেমন্ত।

শান্ত, স্নিগ্ধ, মনোহর হেমন্ত পূর্ণ প্রাণে বিকশিত হয় আবহমান বাংলার প্রকৃতিতে। ভোরে হালকা কুয়াশার চাদর ভেদ করে ঘাসের ডগায়, ধানের শীষে, পাতায় পাতায় সোনালি সূর্যের আলোয় চোখে পড়ে মুক্তোর মতো শিশিরকণা। সেইসঙ্গে সন্ধ্যা নামলেই কিছুটা শীতের আমেজ।

আবহাওয়া পর্যাবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা জানান, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপামাত্রা ২০ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

এবার শরতের শুভ্র রূপ প্রকাশিত হয়নি বর্ষার তীব্র দাপটে। হেমন্ত চলে এলেও জলবায়ুর বিরূপ প্রভাব দেখছে বাংলার আকাশ। এমন বদলে প্রকৃতির আদি রূপ রস থেকে বঞ্চিত হচ্ছে, নিসর্গ প্রেমিক মানুষরাও।

 

আল/ দীপ্ত সংবাদ