শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পূর্ব বিরোধের জেরে প্রাণ গেল কলেজ ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পূর্ব বিরোধের জেরে প্রাণ গেল কলেজ ছাত্রের

ফেনীর পরশুরামে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে প্রাণ গেলো আবদুর রহিম (১৭) নামে এক কলেজ ছাত্রের।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম উপজেলা দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের মো. ইসমাইলের ছেলে ও পরশুরাম সরকারী কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী। অভিযুক্ত রফিকুল ইসলাম রনি একই গ্রামের হাবিব উল্যাহর ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, একই এলাকার রফিকুল ইসলাম রনির সঙ্গে আবদুর রহিমের পূর্ব বিরোধ চলছিল। গত ৫ আগস্টের রাতে আবদুর রহিমকে মারধর করা হয়। বৃহস্পতিবার দুপুরে রনির নেতৃত্বে কয়েকেজন আবদুর রহিমের ওপর হামলা করে। একপর্যায়ে আবদুর রহিমকে ছুরিকাঘাত করে রনি। সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বপন ও কাসেম নামের দুজনকে আটক করা হয়েছে।

 

আবদুল্লাহ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ