শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

পূজার ‘নন্দিনী’র অর্ধশতক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পূজার ‘নন্দিনী’র অর্ধশতক

নিজের কোরিওগ্রাফি ‘নন্দিনী’র ৫০তম প্রদর্শনি সম্পন্ন করলেন নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক পূজা সেনগুপ্ত। তার নাচের দল তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের প্রযোজনাটি মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাড়া জাগানো নাটক ‘রক্তকরবী’র বিখ্যাত চরিত্র নন্দিনীর ছায়া অবলম্বনে তৈরী।

এ প্রসঙ্গে পূজা বলেন, ‘কাজটি খুব সহজে সকল দেশের মানুষ বুঝতে পারে। কারণ সকল জাতি, ধর্ম, বর্ণের মানুষ মাতৃভূমিকে মায়ের মতো দেখে। আর এতে মা ও মাতৃভূমির আরতী করা হয়েছে। এবার বাংলাদেশস্থ কানাডিয়ান হাইকমিশনে নাচটি করেছি। সবাই খুব উপভোগ করেছে। এর আগে দেশ ছাড়াও দেশের বাইরে কাজটি আমরা পরিবেশন করে দারুণ প্রশংসা কুড়িয়েছি।’

অনেক বছর ধরেই দেশিয় ঐতিহ্যনির্ভর নাচ নিয়ে কাজ করছেন বলে জানান পূজা। তিনি আরও বলেন, আরতী নাচ তেমনি একটি নাচ, যেটি বহুকাল ধরে আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িত। দূর্গা পূজার সময় ধনুচি নাচ অনেকেই দেখে থাকবেন, সেটিই আসলে আরতী নাচ। এই নাচ এখন ফিলিপাইনেও বেশ জনপ্রিয়। কারণ সেখানে ‘নন্দিনী’ পারিবেশন করতে গিয়েই তারা এই নাচটি পছন্দ করে।