শিরোনাম
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পিরোজপুরে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পিরোজপুরে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা

পিরোজপুরে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি বাস্তবায়ন সম্পর্কিত জাতীয় কর্মপরিকল্পনার সংস্থান মোতাবেক গঠিত জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদফতর বরিশাল ও জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

সভায় প্রধান অতিথি বলেন, কোন শিশু যাতে শিশু শ্রমের সঙ্গে জড়িত না থাকে এজন্য আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। সচেতনতা সৃষ্টি এবং তৃণমূলে শিশু শ্রমের কুফল সম্পর্কে মানুষদের মাঝে অবহিত করতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-মহাপরিদর্শক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ইকবাল হোসেন, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব সহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ।

 

এমি/দীপ্ত