শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পিতাকে হত্যার ৩৩ বছর পর কারাগারে পুত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পিতাকে হত্যার ৩৩ বছর পর কারাগারে পুত্র

ফেনীতে নিজ পিতাকে হত্যার ঘটনায় করা মামলায় ৩৩ বছর পর কারাগারে পাঠানো হয়েছে জসিম উদ্দিন নামের এক ছেলেকে।

বুধবার (১৯ জুলাই) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই ছেলে ফেনী জেলা ও দায়রা জজ এএসএম রুহুল ইমরানের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ১৯৮৯ সালের ১৮ জুন ফেনীর বালিগাঁও ইউনিয়নের মরুয়ার চর গ্রামের খায়েজ আহাম্মদের ঘরে হানা দেয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুত্বর জখম হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জসিমসহ ৪ জনকে আসামি করে তার সৎ মা মামলা করেন৷ পরে ১৯৯১ সালের ২ নভেম্বর এ মামলায় আদালত জসিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দীর্ঘদিন প্রবাস জীবনে পলাতক থাকার পর বুধবার জসিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷

আসামি পক্ষের আইনজীবী শহীদুল ইসলাম ভূঞা সেলিম জানান, জসিম উদ্দিন তার বাবার হত্যার ঘটনায় জড়িত ছিলেন না। কিন্তু তার সৎ মা তাকে এ মামলায় জড়িয়ে জীবন শেষ করে দিয়েছে। আমরা তার সাজার বিরুদ্ধে আপিল করবো।

 

আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ