শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পার্বত্য শান্তিচুক্তি উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পার্বত্য শান্তিচুক্তি উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন
বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধনের পূর্বে বক্তব্য রাখছেন অথিতিরা

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি রজত জয়ন্তী উপলক্ষে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে নানা ধরনের আয়োজন করা হয়।

শুক্রবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য বিভাগের ব্যবস্থপনায় ফ্রী মেডিকেল ক্যাম্প, জেলা সরকারি গ্রন্থাগারে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী অপু বলেন– প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তি চুক্তি করে আমাদের পার্বত্য এলাকায় শান্তি ও স্বাধীন জীবন যাপনের ব্যবস্থা করেছেন। আমরা ২৬ বছরে পা দিচ্ছি, আজকের এত উন্নয়ন সম্ভব হয়েছে এই শান্তি চুক্তির জন্যই। আমাদের পার্বত্য জেলা পরিষদ অসহায় মানুষের ফ্রী চিকিৎসার ব্যবস্থা করেছে, শিশু কিশোর দের জন্য চিত্রাংকন এর ব্যবস্থা করেছে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সামনে নির্বাচন আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদী।

এসময় উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নীলোৎপল খিসা, ক্যাজরি মারমা, সমাজসেবা বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, জেলা প্রতিবন্ধী অফিসার শাহজাহান, আধুনিক জেলা সদর হাসপাতালে আরএমও ডাঃ রিপল বাপ্পী চাকমা,ডাঃ পুনর্জীবন চাকমা,ডা: নয়ন ময় ত্রিপুরাসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির পাঙ্গনে ঐতিহাসিক শান্তি চুক্তি ২৬ বর্ষ পূর্তি উপলক্ষে রোড শোর শুভ উদ্বোধন করেন।

আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন

প্রদীপ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ