শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পায়রা বন্দরে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পায়রা বন্দরে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
পায়রা বন্দর

পায়রা অধিগ্রহণকৃত ভূমি এবং অবকাঠামোর ক্ষতিপুরণসহ ভূমি অধিগ্রহণ শাখা ও দালালচক্রের হয়রানি বন্ধের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার চর বালিয়াতলীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের প্রায় দেড় সহস্রাধিক নারী–পুরুষ ও শিশু অংশগ্রহণ করে।

এ সময় ক্ষতিগ্রস্থদের পক্ষে বক্তব্য রাখেন ইউপি সদস্য মর্জিনা বেগম, সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ, স্থানীয় কাওসার আহমেদ ও সালাউদ্দিন সালু।

বক্তারা ভূমি অধিগ্রহণ শাখার চিহ্নিত দালালচক্রের মাধ্যমে মামলাসহ নানা জটিলতা তৈরি করে ক্ষতিগ্রস্থদের হয়রানীর অভিযোগ তোলেন।

 

মো.ইমরান/পূর্ণিমা/দীপ্ত সংবাদ