শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
অভিযুক্ত হাসনা বানুর লিপি

রংপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের মোছা: হাসনা বানু লিপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ৪৩ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

সোমবার(১৯ জুন) দুপুরে রংপুরের স্পেশাল জজ হায়দার আলী এ রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় অভিযুক্ত ব্যাক্তি আদালতে উপস্থিত ছিলো। পরে তাকে পুলিশী পাহারায় হাজত খানায় নেয়া হয়।

মামলায় জানা গেছে, হাসনা বানু পানি উন্নয়ন বোর্ড রংপুরের তত্বাবধায়ক প্রকৌশলীর উচ্চমান সহকারী হিসেবে কর্মরত আছেন। চাকুরী কালিন বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জন করেন তিনি। বিষয়টি নিয়ে দুদক অনুসন্ধান করে সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ২০১৬ সালে দুদক আইনে মামলা করা হয়।

দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাকারিয়া মামলার বাদী ছিলেন।

তদন্ত শেষে চার্জশিট দাখিল করে দুদক। ৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক হাসনা বানুকে ৪ বছর সশ্রম কারাদন্ড ও ৪৩ লাখ টাকা জরিমানা এবং আত্মসাৎকৃত ৪৩ লাখ টাকা ৬০ দিনের মধ্যে সরকারী কোষাগারে জমা দেবার আদেশ দেন।

দুদক আইনজীবী হারুনর রশীদ এ্যাডভোকেট জানান, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

বাবলুর রহমান বারী/এসএ/দীপ্ত নিউজ