শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাগলা মসজিদের দানবাক্স মিলল বিশ্বকাপ নিয়ে ভক্তের চিঠি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানবাক্সে নানা চিঠিও পাওয়া গেছে। এর মধ্যে সবার নজর কেড়েছে এক ফুটবলপ্রেমীর আবেগঘন একটি চিঠি।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স থেকে রেকর্ড পরিমাণ ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় মসজিদটির দানবাক্সগুলো খোলার পর টাকা গণনার কাজ শুরু হয়।

টাকা গণনার পাশাপাশি দানবাক্স থেকে নানা নামেবেনামে লেখা বিভিন্ন চিঠিও পাওয়া গেছে। এর মধ্যে সবার নজর কেড়েছে এক ফুটবলপ্রেমীর আবেগঘন একটি চিঠি। চিঠিতে ওই ভক্ত লিখেছেন, “হে আল্লাহ, আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে আমার প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক। লালসবুজের পতাকা বিশ্বকাপের মঞ্চে উড়ুক এবং কোটি বাংলাদেশির স্বপ্ন পূরণ হোক।

মসজিদের দ্বিতীয় তলায় টাকা গণনার কাজে অংশ নিয়েছেন বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, মসজিদের কর্মকর্তাকর্মচারী, রূপালী ব্যাংকের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে মসজিদ এলাকায় উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More