শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ব্যাটিংয়ে ভারত

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ব্যাটিংয়ে ভারত

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুদল। কিন্তু ফল আসার আগেই সেটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। এবার সুপার ফোরের লড়াইয়ে মাঠে নেমেছে দুদল। তবে এই ম্যাচটিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় টস জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান বাবর আজম।

এর আগে ‘এ‘ গ্রুপ পর্বে মুখোমুখি হয়ে ছিল ভারত–পাকিস্তান। তবে সেই ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ‘এ‘ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে পাকিস্তান। নেপালের বিপক্ষে ২৩৮ রানের জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। এরপর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় বাবর আজমের দল।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম–উল হক, সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, ফাহিম আশরাফ, মোহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ