দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাঁচ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাঁচ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ

 

রাজধানীর আদাবর থানার পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ