পরীক্ষা দিতে এসে আটক ছাত্রলীগ নেতা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল নোবেল শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন। ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে এ ঘটনার পর তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক নোবেল শহরের রামপুর এলাকার এনামুল হকের ছেলে। নোবেল ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি ছিলেন।

পুলিশ সূত্র জানায়, আটক নোবেল ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের টেলিকমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। রবিবার দুপুরে ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে পরীক্ষা দিতে আসলে তাকে আটক করেন ছাত্র প্রতিনিধিরা। পরে খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের ছাত্র প্রতিনিধি সালা উদ্দিন বলেন, আটক নোবেল গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র–জনতার আন্দোলনে হামলায় অংশ নিয়েছিল। সেদিনের হামলার বিভিন্ন ছবি–ভিডিওতে তার উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। নোবেল ক্যাম্পাসে রাজনীতিতে সক্রিয় না থাকলেও পৌর ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। এছাড়া এতোদিন তিনি ক্লাসে আসেনি। আজ পরীক্ষার সুবাদে ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরা তাকে আটক করে।

ফেনী মডেল থানা পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, ছাত্র প্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামুন/আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More