শিরোনাম
আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পরিত্যক্ত ডিমের খোসা দিয়ে চিত্রকর্ম ও ভাষ্কর্য তৈরি করছেন কেনিয়ার এক শিল্পী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পরিত্যক্ত ডিমের খোসা দিয়ে চিত্রকর্ম ও ভাষ্কর্য তৈরি করছেন কেনিয়ার এক শিল্পী

পরিত্যক্ত ডিমের খোসা দিয়ে চিত্রকর্ম ও ভাষ্কর্য তৈরি করছেন কেনিয়ার এক শিল্পী। এগুলো বিক্রি করে আয়ও করছেন তিনি।কেনিয়ার ডায়ানি বিচের এক প্রদর্শনীতে প্রথম স্বীকৃতি পায় এই তরুণের শিল্পকর্ম। এরইমধ্যে সাড়া পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

দেখে বোঝার উপায় নেই এসব চিত্রকর্ম আর ভাষ্কর্য ডিমের খোসা দিয়ে বানানো। এর কারিগর কেনিয়ার রাজধানী নাইরোবির শিল্পী মিকা ওবান্দা। অভিনব চিন্তা আর নিজের সৃজনশীলতা কাজে লাগিয়ে বর্জ্যকে রূপান্তরিত করেছেন শিল্পকর্মে। প্রথমে বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত ডিমের খোসা এবং অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন মিকা ওবান্দা। এসব পরিস্কার আর রোদে শুকানোর পর রং কোরে বানান শিল্পকর্মের কাঁচামাল।

তিনি বলেন “ডিমের খোসা ছোট ছোট কোরে কাটার পর, একটি বাঁশের তির্যক লাঠির সাহায্যে বোর্ডের ওপর বসিয়ে চিত্রকর্ম বানাই। আর অবশিষ্ট খোসা ভাস্কর্য তৈরির জন্য একত্রিত করি।”

শুরুতে মিকা ওবান্দার শিল্পকর্ম ভালোভাবে নেয়নি আশপাশের লোক। পরে অর্থ উপার্জন হতে থাকলে পরিবর্তন আসে তাদের দৃষ্টিভঙ্গিতে।

তিনি আরও জানান “মোজাইকের কৌশল শেখার পর, আমি শিল্পকর্মের জন্য জন্য ডিমের খোসা বেছে নিয়েছি। অনেকে ডিম খেয়ে খোসা ফেলে দেন। এগুলো খুব সুন্দর গঠন তৈরি করতে পারে।”