পদ্মা সেতুতে দৈনিক আয় সোয়া ২ কোটি: প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পদ্মা সেতুতে গড়ে দৈনিক ২ কোটি ১৮ লাখ টাকার টোল আদায় হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু উদ্বোধনের পর থেকে গত ১৯ মাসে মোট এক হাজার ২৭০ কোটি ৮১ লাখ টাকা টোল আদায় হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে সরকার প্রধান এ তথ্য জানান।

অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, জাতির গর্ব ও সক্ষমতার প্রতীক পদ্মা বহুমুখী সেতু। উদ্বোধনের পর থেকে চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত মোট এক হাজার ২৭০ কোটি ৮১ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে এবং দৈনিক গড় আয় প্রায় দুই কোটি ১৮ লাখ টাকা।

আরও পড়ুন: পদ্মা সেতুর ঋণের আরও ২ কিস্তি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, পদ্মা সেতু দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রেখেছে। দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার সঙ্গে ঢাকাসহ পূর্বাঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হয়েছে। এছাড়া বছরে শ্রমশক্তির প্রায় ১ দশমিক ৪ শতাংশের কর্মসংস্থান ঘটেছে। এই সেতু নির্মাণের ফলে সারাদেশে দশমিক ৮৪ শতাংশ দারিদ্র্য হ্রাস পেয়েছে, জিডিপি প্রবৃদ্ধি– দক্ষিণাঞ্চলে ২ দশমিক ৫ শতাংশ এবং সামগ্রিকভাবে ১ দশমিক ২৩ শতাংশ।

সরকার প্রধান বলেন, ট্রান্স এশিয়ান রেল ও সড়ক এ সেতুর মাধ্যমেই যুক্ত হবে। বাণিজ্য, শিল্পায়ন ও পর্যটন ত্বরান্বিত হবে। এরই মধ্যে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের আর্থসামাজিক জীবনচিত্র পাল্টে গিয়ে ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং একই বছরের ২৬ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More