শিরোনাম
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পদ্মা নদীতে ডুবুরি দলের প্রকৌশলী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পদ্মা নদীতে ডুবুরি দলের প্রকৌশলী নিখোঁজ

মানিকগঞ্জের হরিরামপুরের ছোট বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীতে আমান উল্লাহ (২৫) নামের এক ইঞ্জিনিয়ার নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (৮ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ আমান উল্লাহ (২৫) খুলনা জেলার রুপসা উপজেলার দোয়াড়া এলাকার বাসিন্দা খান রজ্জব আলীর ছেলে। তিনি ৪ কি.মি নদীর পাড় রক্ষার কাজে নিয়োজিত এস কে ইমদাদুল হক এন্ড জামিল ইকবাল কোম্পানির নিয়োজিত কনসালটেন্ট ফার্মের ডুবুরি টিমে কাজ করতেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১১ টা ৪৫ মিনিটে নদীতে জিও ব্যাগ যথাযথভাবে ফেলা হয়েছে কিনা তা দেখার জন্য অক্সিজেন মাস্ক, ডুবুরির যাবতীয় সরঞ্জামসহ সহকর্মী ডুবুরি মীর সাজ্জাদ হোসেন (৫১) কে নিয়ে নদীর পানির নিচে যান আমান। প্রায় ১৫ মিনিট পর আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামেন। কিন্তু ততক্ষণে আমান উল্লাহ পানিতে কিছু সময় ভেসে থেকে তলিয়ে যায়।

হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন, আজকের মতো উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। ওই ফার্মের ডুবুরি দল ও আরিচা স্থল–কাম নদী ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়েছে। আগামীকাল আবারো কাজ করবেন। নবাবগঞ্জ, দোহার, ফরিদপুরসহ আশেপাশে পুলিশ স্টেশনগুলোতে মেসেজ পাঠানো হয়েছে।

এসএ/দীপ্ত নিউজ