শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পটুয়াখালীতে ৮০ কেজি জাটকা সহ ৩ মাছ ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীতে ৮০ কেজি জাটকা সহ ৩ মাছ ব্যবসায়ী গ্রেফতার

 

পটুয়াখালীর মহিপুরে ৮০ কেজি জাটকা ইলিশ সহ ৩ মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুয়াকাটা নৌ–পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) রাতে আলীপুরের কলেজ রোড এলাকা থেকে এসব জাটকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো রবিউল ইসলাম (২৩), হিলন বিশ্বাস (৪২) ও মাসুম সিকদার (৩৬)। তাদের সবার বাড়ি মহিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

কুয়াকাটা নৌ–পুলিশ ফাড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, ১ নভেম্বর থেকে শুরু হয়েছে জাটকা ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা। যারা এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা শিকার করবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আজই গ্রেফতারকৃদের সহ জাটকা ইলিশ আদালতে সোপর্দ করা হইবে।

 

আল/ দীপ্ত সংবাদ