শিরোনাম
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পটুয়াখালীতে ১ টাকায় ইফতার বিক্রি কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীতে ১ টাকায় ইফতার বিক্রি কার্যক্রম শুরু

পবিত্র রমজান উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় নিম্ন আয়ের রোজাদারদের জন্য ১ টাকায় ইফতার বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২ মার্চ) সন্ধ্যায় ‘আমরা কলাপাড়াবাসী‘ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পৌরশহরের নতুন বাজার এলাকায় এ ইফতার বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা কলাপাড়াবাসী‘ সংগঠনের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিবসহ সকল সদস্যরা।

প্রথম দিনে ৩ শতাধিক মানুষকে ইফতার সামগ্রী হিসেবে খেজুর, বুড, মুড়ি, পিয়াজু, চপ, বেগুনী ও জিলাপী প্রদান করা হয়। নামমাত্র টাকায় ইফতার কিনতে পেরে খুশি নিন্ম আয়ের মানুষ।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।