শিরোনাম
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পটুয়াখালীতে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পটুয়াখালীতে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা
পটুয়াখালী

পটুয়াখালীতে প্রতিনিয়ত বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ শিশু সহ ৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত সবাই জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ২৬৫ জন। নতুন আক্রান্ত অনেকই হাসপাতালে শয্যা না পেয়ে চিকিৎসা নিচ্ছেন বারান্দা কিংবা মেঝেতে। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

এদিকে আংশকাজনহারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উপজেলা হাসপাতাল ও ফার্মেসীগুলোতে দেখা দিয়েছে স্যালাইন সংকট।

মো.ইমরান/পূর্ণিমা/দীপ্ত নিউজ