শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পটুয়াখালীতে নানা আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীতে নানা আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

 

‘সমবায়ে গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে সার্কিট হাউজের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলী শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় জেলা প্রশাসক নূুর কুতুবুল আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা পঙ্কজ কুমার চন্দ্র।

অনুষ্ঠিনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান।

আলোচনা শেষে আশ্রয়ন প্রকল্পের বসবাসকারী উপকারভোগীদের মাঝে চেক বিতরণ, শ্রেষ্ঠ সমবায় সমিতির মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এসএ/দীপ্ত নিউজ