শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

পঞ্চগড়ে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি, তাপমাত্রা ১০.৯ ডিগ্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি, তাপমাত্রা ১০.৯ ডিগ্রি

পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও ছিন্ন মূল মানুষের ।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তেতুঁলিয়া আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। রবিবার (৮ ডিসেম্বর) সকাল সকাল সূর্যের দেখা মিললেও তেমন নেই কোন উত্তাপ। বিকেল হতে না হতেই তা মিলিয়ে যাচ্ছে।

বিকেলের পর থেকেই শুরু হিমালয় থেকে প্রবাহিত হিমশীতল ঠান্ডা বাতাস । রাত গভীর হলে বাতাস ও ঘন কুয়াশার তীব্র হতে থাকে।

এদিকে কনকনে ঠান্ডা ও হিমশীতল বাতাসে ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। যানবাহনগুলো চলছে হেডলাই জ্বালিয়ে। ঠান্ডায় শহরের লোকবলের উপস্থিতি একবারে কম থাকায় দোকানপাট খুলছে অনেক দেরিতে ।

এদিকে চার দিন যাবত এ অঞ্চলের তাপমাত্রা পারদ ১০ হতে ১২ ডিগ্রি এর মধ্যে ওঠানামা করছে।

গোফরান বিপ্লব/এজে‌ /দীপ্ত সংবাদ