দীপ্ত নিউজ
রাজনীতি

বাবর প্রতিনিধিত্ব করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন জায়মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাবর প্রতিনিধিত্ব করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন জায়মা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যোগ দিতে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা জারনাজ রহমান। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।

বিএনপির মিডিয়া সেলের মুখপাত্র শায়রুল কবির খান জানান, যুক্তরাষ্ট্র কংগ্রেসের আনুষ্ঠানিক আমন্ত্রণে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ২০২৫ এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে। এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠান, যেখানে বিশ্ব নেতৃবৃন্দ, কূটনীতিক, সংসদ সদস্য ও ধর্মীয় ব্যক্তিত্বরা একত্রিত হয়ে বিশ্ব শান্তি, মানবাধিকার ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দরে সাংবাদিকদের জানান, সফরটি কোনো রাজনৈতিক বা আনুষ্ঠানিক আলোচনা নয়, বরং সম্পূর্ণ সৌজন্যমূলক। তিনি বলেন, ‘এই সফরের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। এটি মূলত প্রার্থনা সভা ও মতবিনিময়ের সুযোগ, যেখানে আমরা বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও বিএনপির ভাবমূর্তি তুলে ধরতে পারব।‘

এ সফরে বিএনপির প্রতিনিধি হিসেবে ব্যারিস্টার জায়মা রহমানের অংশগ্রহণকে দলীয় কূটনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির প্রতিনিধিত্বের ক্ষেত্রে তার ভূমিকা দলের কূটনৈতিক তৎপরতাকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ একটি আয়োজন, যেখানে রাজনৈতিক মতভেদ ভুলে সবাই বিশ্বশান্তি ও মানবতার জন্য প্রার্থনা করেন। যুক্তরাজ্যের চ্যারিটি ও মানবাধিকার সংস্থা নিউ হোপ গ্লোবাল এবং বাংলাদেশের ফিউচার ব্রিজ ফাউন্ডেশন বিএনপির প্রতিনিধি দলের সফল সফরের জন্য দেশবাসীর দোয়া চেয়েছে।