শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পাশাপাশি, উত্তেজনা বিরাজমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

মানিকগঞ্জ২ আসনের হরিরামপুর উপজেলা চত্বরসংলগ্ন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মমতাজ বেগম এবং স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর (ট্রাক প্রতীক) নির্বাচনি ক্যাম্প পাশাপাশি হওয়ায় বিরাজ করছে ব্যাপক উত্তেজনা।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বরে সরেজমিনে দেখা গেছে উভয়গ্রুপের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছে। বিরাজ করছে থমথমে অবস্থা। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের সংঘাত।

গতকাল রোববার (২৪ ডিসেম্বর) উপজেলা চত্ত্বর এলাকায় বিকেলের দিকে এবং সন্ধ্যায় দুই দফায় উভয়গ্রুপের মধ্যে হামলা ও মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে স্থানীয় সাধারণ মানুষ।

এদিকে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও পুলিশ বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। এ বিষয়ে উপজেলা ও পুলিশ প্রশাসনের কোনো কর্মকর্তারা বক্তব্য দিতে রাজি হননি।

 

জাহিদুল চন্দন / আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More