শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীর হাতিয়ায় রোহিঙ্গা যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীর হাতিয়ায় রোহিঙ্গা যুবক আটক

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়ন থেকে আবদুল হাফেজ (৩৫) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কক্সবাজার থেকে উখিয়া থেকে কাজের সন্ধানে হাতিয়া এসেছেন বলে জানিয়েছে সে।

শুক্রবার ( ১৯ মে ) সকাল সাড়ে ১০টার দিকে বুড়িরচর ৫নং ওয়ার্ড রহমত বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবদুল হাফেজ কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১৫নং ক্লাস্টারের আমির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে রহমত বাজারে সন্দেহজনক ভাবে ঘোরঘুরি করতে থাকে এক যুবক। তার কথা–বার্তা ও চলাফেরায় মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি করলে তারা ওই যুবককে আটক করে। পরে তার সাথে কথা বলার পর স্থানীয় লোকজন নিশ্চিত হয় সে রোহিঙ্গ এবং উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে উখিয়া থেকে কাজের সন্ধানে নোয়াখালী এবং পরে হাতিয়া আসে এই রোহিঙ্গা যুবক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাকে পুনঃরায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

আল/দীপ্ত সংবাদ