শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীর সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নোয়াখালীর সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি

নোয়াখালীর সেনবাগের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি উৎপাদনমুখী কারখানাসহ ২৫টির বেশি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

শনিবার (৯ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটে সেবারহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে সেবারহাট বাজারের মহিব উল্যাহর প্লাইউডের কারখানায় আগুন লাগার পর মুহূর্তেই তা আশপাশের প্রায় ২৫টি দোকান ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের দাবি, আগুনে শত কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে, প্রথমে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বাড়ায় যোগ দেয় আরো ২ ইউনিট। তাদের সহযোগিতা করে সেনাবাহিনী ও স্থানীয়রা। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততোক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বিভিন্ন প্রতিষ্ঠান।

নোয়াখালী ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, খবর পেয়েই তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনার স্থলে পৌঁছে কাজ শুরু করেছে। পরে আরো দুটি ইউনিটের সাথে যুক্ত হয়। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সহ স্থানীয়রা প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে পেরেছে। এখন পর্যন্ত আগুনের প্রাথমিক সূত্রপাত ও ক্ষয়ক্ষতির মোট পরিমান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।