দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে ৩০ কেজি গাঁজা’সহ গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে ৩০ কেজি গাঁজা’সহ গ্রেপ্তার ১

নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে অভিযান চালিয় ৩০ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ জয়নাল আবেদীন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে দাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের রফিক উল্যার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযানকালে একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৮টি আলাদা বান্ডেল থেকে ৩০কেজি গাঁজা জব্দ এবং জয়নালকে গ্রেপ্তার করা হয়। ব্যপক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জয়নাল জানায় সে দীর্ঘদিন ধরে মাদক ক্রয়–বিক্রয়ের সাথে জড়িত।

র‌্যাব কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে সুধারাম মডেল থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

এসএ/দীপ্ত নিউজ