শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (৮ মে) সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট সোসাইটির পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরে, জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট নোয়াখালী জেলা ইউনিটের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

এসময় জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আ ন ম খায়রুল আনাম চৌধুরী সেলিম, কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য ও জেলা ইউনিটের সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, জেলা ইউনিটের বোর্ড মেম্বার বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু, ফুয়াদ হোসেন, শামছুল হাছান মিরণ, আবু তাহের, যুব প্রধান সানুচিং মারমা বীথী সহ সহস্রাধিক যুব সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মৌলিক নীতিমালা অনুসরণ করে আর্তমানবতার সেবায় নিরন্তর কাজ করে যাচ্ছে।

ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো, খরা, শৈত্যপ্রবাহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও অন্যান্য সংকট ও জরুরী মুহুর্তে যেমন– অগ্নিকাণ্ড, ভবনধ্বস, অভ্যন্তরীণ সংঘাত ইত্যাদি পরিস্থিতিতে সোসাইটির সেবা কার্যক্রম সর্ব মহলে প্রশংসা অর্জন করেছে।

আফ/দীপ্ত সংবাদ