শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নোয়াখালীতে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোযাখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮০ বোতল বিদেশী মদসহ নুর মোহাম্মদ (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক নুর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইছচরা গ্রামের সকিনার বাপের বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ওসি–ডিবি) আশরাফ উদ্দিন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় নাজমা ভিলা নামে একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে চোরাই পথ দিয়ে আসা বিদেশী ব্যান্ডের ৮০ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি নুর উদ্দিনকে আটক করে। আটককৃত মদের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছেন।

 

খায়রুল/ সুপ্তি‌‌‌/ দীপ্ত সংবাদ