শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে অস্ত্র ও গুলি সহ ৭ ডাকাত আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে অস্ত্র ও গুলি সহ ৭ ডাকাত আটক
আটককৃত নারী সহ ৭ ডাকাত সদস্য

নোয়াখালীর পৃথকস্থানে অভিযান চালিয়ে এক নারী সহ ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাইপগান, ১০রাউন্ড গুলি, দুটি চাপাতি সহ ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেন।

বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাতে সদর উপজেলা পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ মহতাপুর গ্রামের আবদুল্যার ছেলে মনির হোসেন (৪৫), মনির হোসেনের স্ত্রী জুলখো আক্তার (৩৫), নোয়ান্নই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইস্রাফিলের ছেলে ইব্রাহিম খলিল (২১), আজিজের ছেলে আবুল কালাম (২২), মমিন উল্যার ছেলে রহমত উল্যা (৪৫), নরোত্তমপুর ইউনিয়নের আবদুল গোফরানের ছেলে জাবেদ (৩৮) এবং বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের নূর নবীর ছেলে কামাল উদ্দিন (৪৫)।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে ডাকাতির ঘটনায় গত সোমবার সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা পরবর্তী ডাকাতির সময় লুন্ঠিত মালামাল ও ডাকাত সদস্যদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে সদরের চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ইব্রাহিম খলিল, আবুল কালাম, রহমত উল্যা, জাবেদ ও কামালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা আরও কয়েকজন ডাকাত সদস্যের তথ্য দিলে সেই তথ্যের ভিত্তিতে বোবারকান্দি দক্ষিণ মহতাপুর গ্রাম থেকে মনির ও জুলেখাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সিএনজি, একটি পাইপগান, ১০টি কার্তুজ, দু’টি চাপাতি, একটি কিরিচ, একটি লোহার কাটার, তিনটি লোহার কোরাবারী, একটি লোহার ছেনি, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি টর্চ লাইট, চারটি মুখোশ জব্দ করা হয়।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ