
নৈশ্যকোচের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রামের ভ’রুঙ্গামারী উপজেলার কুড়িগ্রাম–সোনাহাট সড়কের আন্ধারীর ঝাড় ও রায়গঞ্জের মাঝামাঝি এলাকায় নৈশ্যকোচের চাপায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি নৈশ্যকোচ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।
নিহতরা হলেন শাহিন (২৫), মো: সাগর (২৪) ও সুমন (২৩)। নিহতদের বাড়ি নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা বলে জানা গেছে।
এদিকে মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় নৈশ্যকোচটিকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন তিনজন হিতের কথা নিশ্চিত করে জানান, কোচটি আটক করা হয়েছে। নিহতের বাড়ি নাগেশ্বরীর দক্ষিণ রামখানা গ্রামে।
শায়লা/ দীপ্ত নিউজ








