শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

নেত্রকোনায় ৪৩০০ লিটার ডিজেল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নেত্রকোনায় ৪৩০০ লিটার ডিজেল জব্দ

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৬ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে হাটখলা বাজারের ‌‘মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। এ সময় পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সে’ অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে– এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির গোডাউনে তল্লাশি চালিয়ে একাধিক ড্রামে মজুত রাখা আনুমানিক চার হাজার তিনশো লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজারমূল্য চার লাখ ২৫ হাজার টাকা। পরে জব্দকৃত সম্পূর্ণ ডিজেল সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

একই সাথে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে ওই প্রতিষ্ঠানের একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

ফয়সাল চৌধুরী/এজে/দীপ্ত সংবাদ