শিরোনাম
গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, এখনো বন্ধ ৫৪ কারখানা স্পেনে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ‘বিবি বা দাদি’ সম্বোধনের নির্দেশ বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার সেন্টমার্টিন দ্বীপে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সেনাবাহিনী পরিচয়ে বিয়ের পাত্রী দেখতে গিয়ে ভুয়া সেনাসদস্য আটক ছেলের বিয়ের পাত্রী দেখে বাড়ি ফেরার পথে বাবার মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নির্বাচন হয়েছে এক তরফা ও পাতানো: টিআইবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাচন হয়েছে এক তরফা ও পাতানো: টিআইবি
টিআইবি'র প্রতিবেদন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এক তরফা ও পাতানো। অংশগ্রহণমূলক হয়নি। দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচনের ভবিষ্যতের জন্য এটা অশনিসংকেত।

একতরফা নির্বাচনের এজেন্ডা বাস্তবায়নে অন্যতম অনুঘটকের ভূমিকা পালন করেছে, নির্বাচন কমিশন– টিআইবি‘র প্রতিবেদন।

টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, ভোটের দিন সারাদেশে অধিকাংশ কেন্দ্রে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য দলের প্রার্থীদের পোলিং এজেন্ট ছিল না। প্রতিপক্ষের প্রার্থীদের এজেন্টদের হুমকির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করা থেকে বিরত রাখা হয়।

ভোটের দিন স্বল্প ভোটার আগমন এবং ডামি লাইন তৈরি, বিভিন্ন আসনে অন্য দলের প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া, ভোটের আগে ব্যালটে সিল মারা, ভোট চলাকালে প্রকাশ্য সিল মারাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা।

এর আগে নির্বাচন নিয়ে আরেক বিবৃতিতে যুক্তরাজ্য জানিয়েছে, সব দল নির্বাচনে অংশ না নেয়ায় বাংলাদেশের মানুষের ভোট দেয়ার যথেষ্ট বিকল্প ছিল না। এছাড়া ভোটের পরিবেশ নিয়ে সমালোচনা কোরে, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভল্কার তুর্ক, গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, ‘গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ওপর। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি।

এছাড়া বিরোধী দলীয় নেতা কর্মীদের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ব্রিটেন। পাশাপাশি নির্বাচনী প্রচারণার সময় সহিংসতা ও ভয়ভীতি দেখানোর নিন্দাও জানানো হয় বিবৃতিতে। রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই বলে মন্তব্য করে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

আল / দীপ্ত সংবাদ