বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিরপেক্ষ করতে মাঠ প্রশাসনের সাথে ইসির মতবিনিময়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ঢাকা অঞ্চলের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে মতবিনিময় সভা হয়।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর ও নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

ঢাকা ছাড়াও গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশ নেন।

বিকালে ঢাকা জেলার ২০টি আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশন।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More