শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনএফ প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনএফ প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যশোর–৪ আসনের বিএনএফ প্রার্থী সুকৃতি কুমার মন্ডল।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দুপুর দুইটার দিকে সমর্থকদের নিয়ে যশোরে প্রেসক্লাব সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের সংসদীয় রাজনৈতিক প্রক্রিয়াকে সচল রাখার জন্য আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনএফ এর হয়ে অংশগ্রহণ করেন। তার প্রতীক ছিল নোঙ্গর। কিন্তু নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায়, নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও বাঘারপাড়া–অভয়নগরের কোনো প্রার্থীর পক্ষে বা বিরুদ্ধে কোনো কথা বলেননি তিনিপাশাপাশি কাউকে সমর্থন দিচ্ছেন না বলেও জানান সুকৃতি কুমার মন্ডল।

 

জুবায়ের/রিতু/এসএ/দীপ্ত নিউজ