দীপ্ত নিউজ
বাংলাদেশ

নির্বাচনে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবে: ইসি সানাউল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাচনে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবে: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি ঐতিহাসিক নির্বাচন আখ্যা দিয়ে এটির মাধ্যমে দেশে গণতন্ত্রের পুণঃসূচনা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক এবারের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।

শনিবার (২২ নভেম্বর) সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর কর্মশালায় একথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ জানান, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত বর্তমান নির্বাচন কমিশনার। তবে আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও এআই–এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে।

ইসি সানাউল্লাহ বলেন, তারা সবাই একটি ঐতিহাসিক নির্বাচনের অংশীদার হতে চায়।