শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

নিজের প্রচার পোস্টার সরিয়ে নিলেন এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিজের প্রচার পোস্টার সরিয়ে নিলেন এমপি

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর নির্বাচনী নিয়ম অনুসারে নওগাঁ ৬ (আত্রাই–রাণীনগর) আসনের বর্তমান এমপি আনোয়ার হোসেন হেলাল তার প্রচার বিলবোর্ড ও পোস্টার সরিয়ে নিয়েছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থান থেকে সাইনবোর্ড সরানোর হয়।

এরআগে বৃহস্পতিবার থেকে রাণীনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে নিজের ছবি, বিলবোর্ড ও পোস্টার সরিয়ে ফেলার কার্যক্রম শুরু করেন তিনি।

এমপি হেলালের ছেলে রাহিদ সরদার জানান, নির্বাচনের নিয়ম অনুসারে তফসিল ঘোষনার পরই মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের বিভিন্ন ধরণের নির্বাচনী বিলবোর্ড, প্যানা সাইনবোর্ড ও পোস্টার নিজ দায়িত্বে সরিয়ে নিতে হয়। এরপর প্রতিক বরাদ্দের পর যে যার মতো নির্বাচনী প্রচার–প্রচারনার কাজ শুরু করবেন। তাই সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচনী এলাকা থেকে আমার বাবার বিভিন্ন ধরণের বিলবোর্ড, নির্বাচনী প্রচারণার পোস্টার ও প্যানা সাইনবোর্ড সরিয়ে নেওয়া কাজ শুরু করেছি।

জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান মুঠোফোনে জানান, ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসনের মাধ্যমে নির্বাচনী আচরন বিধি গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছি। নির্বাচনে অংশগ্রহনকারী মনোনয়ন প্রত্যাশী প্রার্থী, সমর্থক ও সাধারণ নাগরিকদের সেই আচরন বিধি যথাযথ মেনে নির্বাচনী কর্মকান্ড সঠিক ভাবে চালানোর আহ্বান জানাচ্ছি।

জেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, নির্বাচনী আচরন বিধি অনুসানে যারা এখন পর্যন্ত তাদের নিজ নিজ এলাকা থেকে নিজেদের বিলবোর্ড, পোস্টার ও প্যানা সাইনবোর্ডগুলো সরিয়ে নেননি পরবর্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এসএ/দীপ্ত নিউজ