শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

নিখোঁজের পরদিন তামাক ক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নিখোঁজের পরদিন তামাক ক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার

 

লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের পরদিন তামাক ক্ষেত থেকে রোমান মিয়া(৬) নামে এক শিশুর মরদেহ, অর্ধ পুতে রাখা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ( ৩০মার্চ) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি সেতুবাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শিশু রোমান মিয়া ওই এলাকার আমিনুর হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল থেকে শিশু রোমান মিয়াকে খুজে না পাওয়ায়, এলাকায় মাইকিং ও থানায় জিডি করা হয়। আজ বিকেলে সেতু বাজার এলাকার একটি তামাক ক্ষেতে কিছু লোক কাজ করতে গেলে সেখানে অর্ধশরীর পুতে রাখা মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশী ও স্বজনরা।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ–উন–নবী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী ব্যবস্থা আইন অনুযায়ী গ্রহন করা হবে।

 

আল / দীপ্ত সংবাদ