
নিউজিল্যান্ডকে নাগালে রেখে, ব্যাটিংয়ে বাংলাদেশ

সিলেটে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ডকে ৩১৭ রানেই গুটিয়ে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এ পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে ১৯ রান।
দ্বিতীয় ইনিংসের শুরুটা বেশ সাবধানেই করেন টাইগার দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর জাকির হাসান। লাঞ্চ ব্রেকের আগেই কিউইদের দেয়া ৭ রানের লিড পার করেন তারা। এর আগে তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় সাউদি ও জেমিসন আগের দিনের ৮ উইকেটে ২৬৬ রানকে দ্রুতই তিন শর ঘরে নিয়ে যান। এরপর দেন লিড।
তবে টাইগারদের কপাল খুলে ড্রিংক্স ব্রেকের পরপরই। মুমিনুল হকের করা ১০২তম ওভারের প্রথম বলেই এলভির ফাঁদে পড়েন জেমিসন। আর চতুর্থ বলে সাউদিকে বোল্ড করে ৩১৭ রানেই থামিয়ে দেয় সফরকারীদের।
আল / দীপ্ত সংবাদ








