শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারীরা কখনো দূর্নীতিবাজ হয়না-এমপি মমতাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারীরা কখনো দূর্নীতিবাজ হয়না-এমপি মমতাজ

মানিকগঞ্জ ২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘ জননেত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি নিজে নারী তাই নারীরা পিছনে পড়ে থাকুক তা তিনি চান না, কারণ নারীরা কখনো দুর্নীতিবাজ হয় না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে নারীদের প্রাধান্য দিবেন ‘।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৈতরা বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মমতাজ বলেন, অনেক নেতারা আমাকে বলেন আগামী নির্বাচনে যদি নৌকা নিয়ে আসেন তাহলে আপনার পাশে আছি। যদি কি? জননেত্রী শেখ হাসিনা তো নৌকা আমার কাছে দিয়েই রেখেছেন। কারণ আমি বর্তমানে নৌকার নির্বাচিত সংসদ সদস্য। আমার কাছ থেকে নৌকা ছুটে গেলে সেটা হবে আমার রাজনৈতিক ব্যর্থতা।

শোক সভার সভাপতিত্ব করেন, পুটাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমূল্য সরকার।

সভায় বক্তব্য রাখেন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান , পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমান, মানিকগঞ্জ জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি মথুরনার্থ সরকার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, সদর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সালমা আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন গিনি প্রমুখ।

 

এসএ/দীপ্ত নিউজ