শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

নায়ক মান্না চলে যাওয়ার ১৬ বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নায়ক মান্না চলে যাওয়ার ১৬ বছর
জনপ্রিয় নায়ক মান্না

বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক মান্না মৃত্যুর ১৬ বছর পূর্ণ হল। মৃত্যুর এত বছর পরও তার সিনেমাগুলো পছন্দ করেন দর্শকরা।

আজ ১৭ ফেব্রুয়ারি নায়ক মান্নার ১৬তম প্রয়াণ দিবস। ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুর ১৬ বছর পার হলেও জনপ্রিয়তার এতটুকুও কমেনি এ মহানায়কের।

কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান‘ সিনেমার গান, অভিনয় দর্শক দীর্ঘদিন মনে রাখবেন। এ ছাড়া প্রচুর হিট সিনেমা উপহার দিয়েছিলেন মান্না।

আরও পড়ুন: বিচ্ছেদের পথে হাঁটলেন মাহিয়া মাহি

১৯৬৪ সালে ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি বেশ ঝোঁক থাকায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করার পর ঢাকা কলেজে পড়াকালীন ১৯৮৪ সালে তিনি ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমেই রুপালি জগতে পা রাখেন।

মান্না অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’ হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘পাগলী’। তবে দর্শক নজরে পড়েন ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে।

 

সুপ্তি/ দীপ্ত নিউজ