// Script from below please place globally in the ------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------

নাটোরে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় নজরুল ইসলাম (৬৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টার দিকে নাটোর–বগুড়া সড়কে নাটোর সদর উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের মরহুম সোলেমান হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নজরুল দিঘাপতিয়া বাজার থেকে দুধ নিয়ে বাসায় ফেরার পথে কাশিয়াবড়ি ব্রিজ এলাকায় নাটোর–বগুড়া মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এসময় পাবনা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ সময় বাসটি রাস্তার ধারের জমিতে পড়ে যায় তবে বাসের কোন যাত্রী হতাহত হয়নি।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More