নাটোরে গাছ থেকে আম ও লিচু সংগ্রহ শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ক আম প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে নাটোরে আগামী ১৫ মে থেকে আম ও ৯মে থেকে লিচু গাছ থেকে সংগ্রহ শুরু হবে।

আজ (৭ মে ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম ব্যবসায়ীদের সাথে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ–পরিচালক হোসনে আরাসহ কর্মকর্তাবৃন্দ এবং আম চাষী আবুহেনা মোস্তফা কামাল আম আড়তদার আব্দুর রউফসহ আম ও লিচু চাষীবৃন্দ।

পরবর্ত্তীতে ১৫ মে থেকে স্থানীয় দেশীয় জাতের গুটি ও বৈশাখী আম, ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রাণীপছন্দ ও লক্ষণভোগ ৩০ মে থেকে খিরসাপাত, ৫জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে মোহনভোগ, ২০ জুন থেকে হাঁড়িভাঙ্গা, ফজলি ও আম্রপালি, ৩০ জুন থেকে মল্লিকা, ১০ জুলাই থেকে বারি আম–৪, ১৫ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ আগষ্ট থেকে গৌরমতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। অপরদিকে ৯ মে থেকে মুজাফফর জাতের লিচু এবং ২৫ মে থেকে বোম্বাই জাতের লিচু সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়।

এই সময়সূচীর আগে কোন জাতের আম ও লিচু গাছে পরিপক্ক হলে উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে কৃষক বা ব্যবসায়ী গাছ থেকে আম সংগ্রহ করতে পারবেন বলে সভায় জানান বক্তারা

যূথী/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More