দীপ্ত নিউজ
বাংলাদেশ

নতুন মন্ত্রিসভা: ফোন পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নতুন মন্ত্রিসভা: ফোন পেলেন যারা
প্রতীকী ছবি

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নিতে যাচ্ছে সরকারের নতুন মন্ত্রিসভা। এর আকার বা এর পূর্ণাঙ্গ সদস্যদের সম্পর্কে তেমন কোনো তথ্য জানা না গেলেও কয়েকজন সাবেক মন্ত্রী সংশ্লিষ্ট বিভাগ থেকে বুধবার (১০ জানুয়ারি) ফোন কল পেয়েছেন বলে জানা গেছে।

সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, যারা নতুন মন্ত্রিসভার দায়িত্ব পেয়েছেন তাদের শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

তাদেরকে টেলিফোনে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে যাদের টেলিফোন করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে তারা হলেন:

২৫ মন্ত্রী

আ ক ম মোজাম্মেল হক,

ওবায়দুল কাদের

এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন

আসাদুজ্জামান খান কামাল

ডা. দীপু মনি

তাজুল ইসলাম

মো. ফারুক খান

আবুল হাসান মো আলী

আনিসুল হক,

ড. হাছান মাহমুদ,

আব্দুর শহীদ,

সাধন চন্দ্র মজুমদার,

র আ ম আবায়দুর মোক্তাদির,

আব্দুর রহমান

নারায়ণ চন্দ

আব্দুস সালাম

মহিবুল হাসান চৌধুরী নওফেল,

ফরহাদ হোসেন,

মো ফরিদুল হক খান

জিল্লুর হাকিম,

সাবের হোসেন চৌধুরী,

জাহাঙ্গীর কবির নানক,

নাজমুল হাসান পাপন,

ইয়াফেজ ওসমান,

ডা. সামন্ত লাল সেন,

 

১১ প্রতিমন্ত্রী

সিমিন হোসেন রিমি,

জুনাইদ আহমেদ পলক,

মো. এ আরাফাত,

মহিবুর রহমান,

জাহিদ ফারুক,

কুজেন্দ্র লাল ত্রিপুরা,

শফিকুর রহমান চৌধুরী

আহসানুল ইসলাম টিটু,

নসরুল হামিদ,

খালিদ মাহমুদ চৌধুরী,

বেগম রুমানা আলী

 

আল / দীপ্ত সংবাদ