শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

নতুন বিয়ের খবর দিলেন তামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নতুন বিয়ের খবর দিলেন তামিম
তামিম মৃধা ও রাইসা ইসলাম।

 

বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা। যদিও এটা অভিনেতার দ্বিতীয় বিয়ে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর শেয়ার করেন তামিম নিজেই।

তামিমের স্ট্যাটাস থেকে জানা যায়, তামিমের স্ত্রীর নাম রাইসা ইসলাম। পারিবারিক আয়োজনে শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেন তারা।

ফেসবুকে স্ত্রীর ছবি শেয়ার করে তামিম লিখেছেন, ‘এটা কখনো ভাগ্য বা কপাল নয়। এটা আল্লাহর নিখুঁত পরিকল্পনা।’

বিয়ের ছবিতে তামিম মৃধা ও রাইসা ইসলাম।

যদিও তামিমের বিয়ের বিয়ের পোস্টে অবাক হন নেটিজেনরা। কারণ আটবছর প্রেমের পর ২০১৯ সালে প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন তিনি। সেই বিয়ে বিচ্ছেদের খবর গোপন থাকতেই দ্বিতীয় বিয়ের খবর জানালেন অভিনেতা।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে রাকুল–জ্যাকি

এ বিষয়ে কিছু স্পষ্ট না করে তামিম লিখেছেন, ‘অতীতে যে সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে। আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা জনসম্মুখে আলোচনা হোক। কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয়।‘

এ সময় নিজের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে অভিনেতা বলেন, ‘রাইসার সঙ্গে আমার নতুন পথচলার শুরু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।‘

অনুষ্ঠানে তামিমের বন্ধুরা।

প্রসঙ্গত, অভিনয়শিল্পী, ইউটিউবার পরিচয় ছাড়াও তামিম টেক্সটাইল কোম্পানিতে চাকরি করেছেন। এছাড়া ইউটিউবে প্রায়ই নিজের গান প্রকাশ করেন। পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করতে দেখা গেছে এ অভিনেতাকে।

 

এসএ/দীপ্ত সংবাদ