শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
রাজধানী

নগর পরিবহনে পরিবেশবান্ধব সংযোজন: ‘আরবা’ ই-রিকশা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নগর পরিবহনে পরিবেশবান্ধব সংযোজন: ‘আরবা’ ই-রিকশা
ন্যামস্ মোটরস উদ্ভাবিত ‘আরবা’ ই-রিকশা। ছবি: সংগৃগীত

ঢাকার অপরিকল্পিত ব্যাটারিচালিত রিকশা ও অদক্ষ চালকদের কারণে পরিবহন ব্যবস্থায় সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা ও নিরাপত্তার ঝুঁকি। এই সমস্যা সমাধানে, ন্যামস্ মোটরস লিমিটেড উদ্ভাবন করেছে আন্তর্জাতিক মানসম্পন্ন ‘আরবা’ ই–রিকশা।

ডিএনসিসি ও বুয়েটের নির্দেশনা অনুযায়ী তৈরি এই যানটিতে রয়েছে উন্নত ব্যাটারি, হাইড্রোলিক ব্রেক, টেকসই কাঠামো ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। একবার চার্জে এটি চলতে পারে ১০০–১২০ কিমি পর্যন্ত।

ইজিগো–এর সহ–প্রতিষ্ঠাতা সাজ্জাতুল ইসলাম এর সঙ্গে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে ন্যামস্ মোটরস। প্রতিষ্ঠানটির লক্ষ্য, প্রশিক্ষিত চালকদের মাধ্যমে একটি শৃঙ্খলিত নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলা।

ন্যামস্ মোটরসের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) এ. কে. এম. আবদুর রহমান বলেন, “গবেষণা, নিরাপত্তা এবং পরিবেশবান্ধব নীতির সমন্বয়ে এই উদ্যোগ নগরজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। আরবা ই–রিকশাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরাও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।“