শিরোনাম
হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁয় বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

নওগাঁয় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ মে) রাজধানীর খাদ্যভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে নওগাঁসহ সারাদেশে এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

এসময় অনলাইনে যুক্ত হয়ে নওগাঁয় চলতি বোরো মৌসুমে ধানের উৎপাদন ও সংগ্রহ লক্ষ্যমাত্রা সম্পর্কে তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনসহ কৃষি বিভাগের কর্মকর্তা, চাল কল মালিক গ্রুপ, আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা। জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৩০ টাকা দরে ১ হাজার ৬৭৫ মেট্টিক টন ধান ও ৪৪ টাকা দরে ৬ হাজার ৭৬১ মেট্টিক টন সিদ্ধ চাল আগামী ৩১আগস্ট পর্যন্ত ক্রয় করা হবে।

উদ্বোধনে অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, নওগাঁ ও হাওর অঞ্চলসহ সারাদেশে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষককে লাভবান করার উদ্দেশ্যে প্রতি বছর সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে থাকে সরকার। পাশাপাশি দেশে খাদ্যশস্যের মজুত বাড়ানো ও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে প্রতি মৌসুমেই শস্য সংগ্রহ করা হয়। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি জেলা ও উপজেলা ক্রয় কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি গুদামে ধান বিক্রির সময় কৃষকরা যেন কোনো ভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। কৃষকদের সম্মান করতে হবে। তারা আমাদের ভাই ও স্বজন। তবে মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। ভালোভাবে পরীক্ষা করেই ধান কিনতে হবে।

যূথী/দীপ্ত সংবাদ