শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় দরিদ্র কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁয় দরিদ্র কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ

নওগাঁয় দরিদ্র এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা। বৃহষ্পতিবার (৪ মে) নওগাঁ সদর উপজেলার চকবাড়িয়া গ্রামের দরিদ্র কৃষক মাহবুবের দেড় বিঘা জমির বোরো ধান কেটে ঘরে তুলে দিয়েছেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উত্তরের খাদ্যভান্ডার ও উদ্বৃত্ত ধান উৎপাদনের জেলা নওগাঁয় বিশেষ করে আমন ও বোরো মওসুমের ধান কাটার সময় বেশ শ্রমিক সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে একজন দরিদ্র প্রান্তিক পর্যায়ের কৃষক বিনামূল্যে ধান কেটে ঘরে তোলার এই সুযোগ পাওয়ায় অত্যন্ত খুশি।

দরিদ্র প্রান্তিক কৃষক মো. মাহবুব হোসেন বলেন আমার টাকা পয়সার অভাব আবার শ্রমিকও সংকট। এছাড়া শ্রমিকের যে দাম তা দিয়ে আমার পক্ষে ধান কেটে ঘরে তোলা সম্ভব নয়। তাই আমি দিশেহারা পড়েছিলাম। কিন্তু নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আমার ধান কেটে ঘরে তুলে দেওয়াতে আমি খুব খুশি।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাসেল আহম্মেদ বলেন দলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক প্রান্তিক পর্যায়ের কৃষকের বোরো ধান কেটে ঘরে তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। সেই সাথে প্রধানমন্ত্রীর নির্দেশ মানতে পেরে আমরা নেতাকর্মীর খুশি।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক তৌফিক আজাদ রাহী, প্রচার সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, উপ প্রচার সম্পাদক আরবিন তুরাজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইমরান চৌধুরী ও রাব্বী হোসেন, পৌ: স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়ক মেশকাত হোসেন বাক্কা, আমিনুল ইসলাম সদস্য, ফেরদৌস, মিন্টু, ভুট্টু, রিদয়, সিহাব, মাসুম, পলাশ, শামিমসহ অনেকেই এই কাজে অংশগ্রহণ করেন।

 

এমি/দীপ্ত সংবাদ